গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রোপাগান্ডা: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রোপাগান্ডা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে অভিযোগ করে তা প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে সোমবার (১২ আগস্ট) সকালে বনানী কবরাস্থানে তার কবরে পুস্পমাল্য অর্পনের পর এই আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘‘ আমি সকলকে দেশে প্রতি বিপ্লবের যে আশঙ্কা আছে সেই আশঙ্কা থেকে দেশকে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে তাদের (পতিত স্বৈরাচারের) যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা।”

শেখ হাসিনার বক্তব্য বাকোওয়াজ’

গতকাল ভারতের একটি গণমাধ্যমে বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ বাকোওয়াজ। নিজে যখন ব্যর্থ হন সেই তখন অন্যের ঘাড়ে দোষ চাপানো তাদের একটা বৈশিষ্ট। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ছিলো ছাত্র-জনগণ-নাগরিকের একটা স্বতস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংহত করাই আমাদের একমাত্র কাজ।”

‘‘ শেখ হাসিনা বলুন, অন্যান্যরা বলুন সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সকলে ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে, এই যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে সুসংহত করার জন্য কাজ করুন।”

‘দ্রুত নির্বাচন দাবি’

মির্জা ফখরুল বলেন, ‘‘ আমরা আশা প্রকাশ করছি, নতুন যে অন্তর্বতীকালীন সরকার তারা সমর্থ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। আমি অনুরোধ করব, অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা (অন্তর্বতীকালীন সরকার) একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে।”

‘ভারতে গণমাধ্যমে সংখ্যালঘুর হামলার খবর প্রসঙ্গে’

“ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে খবর বেরিয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ এসব ভ্যাক প্রোপাগান্ডা। বাংলাদেশের এই গণজাগরণ এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, ব্যর্থ করার জন্য এই যে নতুন গঠিত অন্তবর্তীকালীন যে সরকার তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে।”

‘‘ আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাকে বিশ্বাস করবেন না।”

এর আগে আজ সকালে বনানী কবরাস্থানে সহাস্রাধিক নেতা-কর্মী সমবেত হয়। ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয় কোকোর কবরে। ১৯৬৯ সালের ১২ আগস্ট কোকোর জন্ম।

ক্রীড়া ক্ষেত্রে আরাফাত রহমান কোকোর ভূমিকার প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘‘ আমরা সবাই জানি, কোকোকে অত্যাচারে-নির্যাতনে হত্যা করা হয়েছিলো। দেশের বাইরে চলে যেতে হয়েছিলো ১/১১ সরকারের নির্যাতনের কারণে। বিনা চিকিৎসায় মারা গেছেন।”

বেলা ১১টায় বিএনপি মহাসচিব নেতৃবৃন্দকে নিয়ে কোকোর কবরে পুস্পস্তবক অপর্ন করেন। এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, শামীমুর রহমান শামীম, রফিক শিকদার, এসএম জাহাঙ্গীর, যুব দলের নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর বিএনপির সাইফুল ইসলাম নিরব, রফিকুল আলম মজনু, আমিনুল হক, তানভীর আহমেদ রবিন প্রমূখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ