গণতন্ত্র উত্তরণের একমাত্র মহানায়ক হচ্ছেন তারেক রহমান: রহমাতুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র উত্তরণের একমাত্র মহানায়ক হচ্ছেন তারেক রহমান: রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৬, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, যেখানে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে সেখানে আমাদের তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছেন । গণতন্ত্র উত্তরণের একমাত্র মহানায়ক হচ্ছেন তারেক রহমান। আগামীতে তার নেতৃত্বে একটি সুস্থ দেশ গঠন করা হবে।

রবিবার (১৫ মার্চ) বরিশালে বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশি রোগমুক্তি কামনায় ও ফ্যাসিস্ট স্বৈরাচারী পতনের আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল সদর উপজেলা কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশে যখন সংকট তৈরি হয়েছিল। সেই সংকট মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, যেখানে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছে। যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল হয়েছেন। যেখানে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে সেখানে আমাদের তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছেন । গণতন্ত্র উত্তরণের একমাত্র মহানায়ক হচ্ছেন তারেক রহমান। আগামীতে তার নেতৃত্বে একটি সুস্থ দেশ গঠন করা হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য-সচিব মীর জাহিদুল কবির জাহিদ, যুবদল বরিশাল বিভাগীয় সাবেক সহ-সভাপতি, বরিশাল জেলা যুবদল দ. এর সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, যুবদল বরিশাল বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা উ. যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব অলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম উজ্জল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ