গণতন্ত্র উদ্ধারের লড়াই নেমেছি বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির যুগ্ন মহাসচিব এড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এদের সাথে কোন খেলা হবে না। এদের খেলা শেষ হয়ে গেছে। লুডু খেলায় যেমন তিন ছক্কায় পোক্কা হয় তেমনি এরা পোক্কা হয়ে গেছে। এই পোক্কার পার্টির সাথে আমরা খেলি না। আমরা রাজনীতি নিয়ে গণতন্ত্র নিয়ে খেলি না। আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াই নেমেছি বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
রবিবার (০১ অক্টোবর) অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে কিশোরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোড মার্চ এর সমাপনি সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্ত দেয়া হয়েছিল তিনি যদি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তাহলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। বিএনপি থেকে উত্তর দেওয়ার আগেই অসুস্থ অবস্থায় হসপিটাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদ্রোহ করে বলেছেন বেগম খালেদা জিয়ার জীবনে গণতন্ত্রের জন্য কোন শর্ত নাই। ভোটার অধিকারের জন্য, এই দেশের সর্বভৌমত্বের জন্য কোন শর্ত নাই। কোন শর্ত বেগম খালেদা জিয়া মানে না এবং বিএনপিও যেন না মানে।
তিনি বলেন, আর শেখ হাসিনা বলেছিল ওয়ান ইলেভেন সরকার তাদের আন্দোলনের ফসল। তাদেরকে সবকিছু বৈধতা দিতে চেয়েছিল। এবং দিয়েছে তার পুরস্কার হিসেবে ক্ষমতায় এসেছে। এই শেখ হাসিনাই ৯৪,৯৫,৯৬ সালে বারবার বলেছে চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। আজ তত্ত্ববোধক সরকারের গায়ে এত ফুটা হয়ে গেল? তারা ২৬৬ দিন হরতাল করেছে। তারমধ্যে ১৭৩ দিন করেছে শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, এদের সাথে কোন খেলা হবে না।এদের খেলা শেষ হয়ে গেছে। লুডু খেলায় যেমন তিন ছক্কায় পুক্কা হয় তেমনি এরা পুক্কা হয়ে গেছে।এই পুক্কার পার্টির সাথে আমরা খেলি না। আমরা রাজনীতি নিয়ে গণতন্ত্র নিয়ে খেলি না। আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াই নেমেছি বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
সমাবেশে বিএনপির স্হায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক, ওয়ারেছ আলী মামুন, শরিফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ