গণতন্ত্র ও দেশের জন্য রাখতে বিএনপিকে অগ্রনিভূমিকা পালন করতে হবে: আরিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র ও দেশের জন্য রাখতে বিএনপিকে অগ্রনিভূমিকা পালন করতে হবে: আরিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৪, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৪, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে মুক্তি, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সকল বেদাভেদ ভুলে গিয়ে আন্দোলন ঝাপিয়ে পড়তে হবে। গণতন্ত্র ও দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপিকে অগ্রনিভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, আ’লীগের বিভিন্ন নেতা সকাল থেকে শুরু করে ঘুমানোর আগপর্যন্ত বিএনপির বিরুদ্ধে কথা বলে। তারা দেশের মানুষের কথাভাবে না। বিএনপি জনগনের দল, জনগনের পাশে আছে পাশে থাকবে।

তিনি শনিবার (১৩ আগস্ট) শহরতলীর ৮নং কান্দিগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৮নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঈদ সোহেল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ চৌধুরী খসরু, সিলেট জেলার সাবেক যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুবদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেদ সদস্য সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সুকুর, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদশাহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আকরাম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সিরাজ মিয়া, আজম আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ওয়ারিজ আলী, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান ছানি, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, উপজেলার সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল বাছিত, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমক আলী, ৭নং ওয়ার্ড যুবদল নেতা লিটন আহমদ, সিরাজ উদ্দিন, ছাত্রদল নেতা সামছুদ্দোহা, বিএনপি নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা মিজানুর রহমান, ডা. এস, এম আব্দুল গফুর মান্না, এস, এম, সালম মুমিন, মাহবুব হোসেন মামুন, রানা আহমদ, আফজল হোসেন, জামিল হোসেন, নরুল আমিন আতাই, হাজি ইলিয়াস, সুনা মেম্বার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ