গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: স্পিকার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজ-এ পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার আশা প্রকাশ করেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি। মূলত রাজনৈতিক সচেতনতার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যখনই স্বৈরশাসন মানুষের ওপর চেপে বসেছে, তখনই ছাত্র-যুবসমাজ রাজপথে নেমে তার অবসান ঘটিয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়। রাজনীতি সাধারণ মানুষের সচেতনতা ও গণতন্ত্রের প্রতি আগ্রহ বাড়িয়েছে, যা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

স্পিকার উল্লেখ করেন, ‘গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা যেভাবে রাজপথে নেমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আমি কামনা করি, এ দেশের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক।’

এর আগে বরিশাল সার্কিট হাউজ-এ স্পিকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সেখানে তিনি তার শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করেন। এরপর তিনি ভোলার উদ্দেশ্যে রওনা হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ