গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না: মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

 

দেশের গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাংবাদিকদের পরিপূর্ণ স্বাধীনতা যদি চর্চা করা যায় তাহলে সে দেশে গণতন্ত্র থাকে।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীনতার পরে আজকে যারা ক্ষমতায় তারা এই ক্ষমতায় ছিল একে একে আমাদের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এই গণতন্ত্রকে যেটা আমাদের মূল চেতনা যেটা ৭২ সালে রচনা করেছিল সেই সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। বাকশাল প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে কিছু পত্রিকা ব্যতীত সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল। শুধু সাংবাদিকদের স্বাধীনতা থাকলে হবে না সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে।’

মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। এই বাকশালের পরিবর্তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি বলেন, ‘এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ৬ শতাধিক নেতাকর্মীদেরকে গুম করেছেন। সহস্রাধিক নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। আমাদের কণ্ঠ রোধ করার জন্য এক লক্ষের উপরে মামলা দেওয়া হয়েছে। প্রায় ৩৭ লাখ নেতাকর্মীদের মামলার আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এ থেকে দেশকে রক্ষা করতে হবে। এর থেকে রক্ষা পেতে হলে স্বাভাবিকভাবে যারা গায়ের জোরে ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে, ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে তাদেরকে বিদায় করতে হবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমরা যে ১০ দফা ঘোষণা করেছি। এই সরকারের হাত থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করা। বাংলাদেশকে সর্বক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে সেটা থেকে কিভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যাবে সেজন্য ২৭ দফা ঘোষণা-প্রস্তাবনা সেটা জাতির সামনে উপস্থাপন করেছি।’

ডিইউজের সভাপতি এম আব্দুল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা- শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ