গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা গণ অধিকার পরিষদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধারে ২৮ অক্টোবরের সমাবেশ ও পরবর্তী হরতাল-অবরোধে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে এ দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএলডিপি মহাসচিব শাহাদত হোসেন সেলিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো: রাশেদ খান, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ