গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বিকল্প নেই: লন্ডনে ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে লন্ডনে জাতীয়তাবাদী পরিবার বৃহত্তর কুমিল্লার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) লন্ডনের রিজেন্টস লেক ব্যাঙ্কুয়েটিং ভেন্যুতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

নিজ বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিএনপি গত প্রায় দুই দশক ধরে সংগ্রাম করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান, এম এ মালেক, অহিদ আহমদ, বদরুজ্জামান সেলিম প্রমুখ। ডাকসুর সিনেট সদস্য নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মাহবুবুর রহমান।
জনতার আওয়াজ/আ আ