গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে আন্দোলনে নামার আহ্বান কর্নেল অলির - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধারে সব দলকে আন্দোলনে নামার আহ্বান কর্নেল অলির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

 

গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনে সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

আজ বৃহস্পতিবার এলডিপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

কর্নেল অলি বলেন, বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না- দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে সক্রিয় হতে হবে। বিজয় কেউ এনে দিবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে এলডিপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ