গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বিশ্বের ৪৫টি দেশে খাদ্য সংকট হবে। এর মধ্যে বাংলাদেশের নাম আছে। দুর্ভিক্ষ ঠেকাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

সভাপতির বক্তৃতায় জাপা চেয়ারম্যান বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিদিন নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। যারা সরকারি ও বেসরকারি চাকরি করে তাদের কমপক্ষে ৩০% মহার্ঘভাতা দিতে হবে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও অসহায় মানুষের জন্য ন্যায্যমূল্যে রেশনিং এর ব্যবস্থা করতে হবে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করেনি। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আমাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ইভিএমের নিয়ন্ত্রণ আওয়ামী লীগ কর্মীরা তাদের হাতে নিয়েছিল। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ