গণতন্ত্র মঞ্চের প্রথম সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

আগামী নির্বাচনকে সামনে রেখে নব গঠিত গণতন্ত্র মঞ্চের প্রথম বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে বারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শুরু হওয়ার আগ থেকে জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। এ সময় তারা জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। সব ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রেসক্লাবসহ এর আশে পাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি আ স ম রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল আলম বাবলু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান প্রমূখ।
জনতার আওয়াজ/আ আ