গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক সোমবার বিকেল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ

পরবর্তী কর্মসূচি নির্ধারণ নিয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ ছাড়াও আন্দোলনের যৌথ ঘোষণাপত্র কত দ্রুত চূড়ান্ত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে।
এর আগে গত ২৭ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে সরকার হটানোর যুগপৎ আন্দোলন আরও জোরদারের সিদ্ধান্ত হয়। এছাড়া ন্যূনতম দফার ভিত্তিতে চলমান আন্দোলনের যৌথ রূপরেখার ঘোষণাপত্র নিয়েও আলোচনা হয়।
জনতার আওয়াজ/আ আ