গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্টিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াঁজো কমিটি। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে বিএনপি থেকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান।

গণতন্ত্র মঞ্চ থেকে ছিলেন, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চ সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদ সভাপতি রফিকুল ইসলাম বাবুল।

উল্লেখ্য, ৭ জানুয়ারি নির্বাচনের পর ধারাবাহিকভাবে যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটের সাথে বৈঠক করচৈ বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ