গণতন্ত্র মঞ্চের ২ দিনের কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চের ২ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

সম্প্রতি ঢাকা থেকে দিনাজপুরগামী গণতন্ত্রের মঞ্চের রোডমার্চে বাধা, হামলা ও আক্রমণ এবং অসহনীয় লোডশেডিং, বিদুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার (১২ জুন) নয়াপল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেন, রোডমার্চে হামলা এবং বাধার প্রতিবাদে ১২ জুন ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় ওইদিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে।

তিনি বলেন, অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমবাধানের দাবিতে ১৯ জুন বেলা ১১টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ