গণতন্ত্র মুক্তিকামী জনতার স্রোত এখন নয়াপল্টনের দিকে(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মুক্তিকামী জনতার স্রোত এখন নয়াপল্টনের দিকে(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের এক দফার দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই নয়াপল্টন মুখী দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮ টার দিকে সরজমিনে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি নয়াপল্টন ছাড়িয়ে বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে।

আজকের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক যথাক্রমে আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম। মহাসমাবেশ উপলক্ষে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১২টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

এ দিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ