গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক অঙ্কন চাকমা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক অঙ্কন চাকমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে গড়ে উঠা গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক হয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি অঙ্কন চাকমা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মুনির চৌধুরী হল রুমে ছাত্র জোটের এক বৈঠকে এ দায়িত্ব হস্তান্তর করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।

সভায় ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।

সভার শুরুতে জোটের সমন্বয়ক মিতু সরকার বিগত কর্মসূচীর ওপর সংক্ষিপ্ত পযার্লোচনা ও সমন্বয়কের দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করেন। পরে জোটের নেতারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে বহিষ্কার হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দুই নেতার বহিষ্কারাদেশ ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সভায় ছাত্র জোটের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া, জাতীয় শিক্ষাক্রমে ভুল-ভ্রান্তি ও অসংগতি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিবার্চন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সকল জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ আশু কর্মসূচির রুপরেখা বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী মার্চ-এপ্রিল ২ (দুই) মাসের জন্য গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়কের দায়িত্ব পাহাড়ি ছাত্র পরিষদের নিকট হস্তান্তর করেন সদ্য বিদায়ী সমন্বয়ক মিতু সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ