গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হঠানো হবে: মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হঠানো হবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৩, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কোনো নেতাকর্মী হতাশ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে হঠানো হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বুধবার (৩ এপ্রিল) সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরের পরিবারের খোঁজ-খবর নিতে যান গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান।

তার অভিযোগ, পৃথিবীতে অন্য কোনো দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে এতো মামলা নেই; এতো নির্যাতন নিপীড়ন করা হয় না। বিরোধী দলের বিরুদ্ধে ১ লাখ মামলা দেয়া হয়েছে। এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথিবীতে তো দেশ রয়েছে ২০০টি। অনেক অত্যাচারী সরকার আছে। কোনো সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর এত মামলা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খান আরও বলেন, পাকিস্তান আমলে ২২ পরিবার শোষণ করতো। এখন করে ২২২ পরিবার। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের সাধারণ মানুষের ত্রাহী ত্রাহী অবস্থা। সারাদিন রোজা রেখে মানুষ ইফতার করতে পারে না। সরকারকে এসব প্রশ্নের জবাব দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে তিনি বলেন, ধোকাবাজি প্রহসনের নির্বাচনে আমরা যাবো না। জনগণের ইচ্ছায় নির্বাচনে যাবো। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের অধিকার ফিরিয়ে দিবে কিনা। আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ