গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে আগ্রহী নয় সরকার: রব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে আগ্রহী নয় সরকার: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

 

বিরোধী দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলকে স্তব্ধ করতে সরকার যে ভ্রান্ত নীতি গ্রহণ করেছে তাতে সারাদেশে সংঘাত ছড়ানো এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, এসবের মাধ্যমে সরকার প্রমাণ করছে ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার আগ্রহী নয়, বরং রাষ্ট্রযন্ত্র ও পেটুয়া বাহিনী দিয়ে হত্যাযজ্ঞ ও নিপীড়নের মাধ্যমে কর্তৃতবাদী শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী করতে সরকার বেশি আগ্রহী। কারণ সরকারের পায়ের তলার মাটি দিন দিন সরে যাচ্ছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

আবদুর রব বলেছেন, গত কয়েকদিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদলকর্মী নিহত হয়েছেন। সারাদেশে বিরোধী দলের অন্তত তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন অনেকে। পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।

রব বলেন, সরকার বুঝতে পারছে এ গণআন্দোলন ঘনীভূত হয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেবে। এখন সব সংগ্রামী গণশক্তিকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ