গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচি নিয়ে গণফোরামের সাথে বৈঠক করেছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা।
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, আবদুল হাসিব চৌধুরী ও আইয়ুব খান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ