গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: ইরান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র মেরামতের প্রশ্নে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে গণভোটের রায়কে অবজ্ঞা করছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ লেবার পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

এছাড়াও, তিনি আগামী ১৫ মে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির কাউন্সিল সফল করতে সব থানা ও ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করার আহ্বান জানান।

সোমবার (১৩ এপ্রিল) বাদ মাগরিব নয়াপল্টন মসজিদ গলিতে পল্টন থানা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্টন থানা লেবার পার্টির সভাপতি দেলোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মহানগর সভাপতি প্রার্থী মোঃ মাসুদ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রাজু বেপারী, সহ-সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিথুন, সদস্য মোঃ আবুল বাসার এবং ১৩ নং ওয়ার্ড লেবার পার্টির আহ্বায়ক মোঃ রাকিব খান প্রমুখ।

মহানগর নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করেছে। সেই রায় বাস্তবায়নে গড়িমসি বা অবজ্ঞা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দেলোয়ার হোসেন রিপনকে সভাপতি ও খন্দকার সুমনকে সাধারণ সম্পাদক করে পল্টন থানা লেবার পার্টি এবং মোঃ বাচ্চু খন্দকারকে আহ্বায়ক ও মজিবুর রহমান মোল্লাকে সদস্য সচিব করে ১৩ নং ওয়ার্ড লেবার পার্টির কমিটি পুনঃগঠন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ