গণভোট করতে গেলে রাষ্ট্রের বিপুল টাকা অপচয় হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১২, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে। তিনি দেশের কৃষক ও কৃষিকে রক্ষা করা বেশি জরুরি উল্লেখ করে বলেন, গণভোটের জন্য খরচ করা অর্থ পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য দেওয়ায় ব্যয় করা উচিত।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, ‘গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কি না, তা ভেবে দেখতে হবে। কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে যাবে।’ তিনি অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে সমালোচনা করে বলেন, ‘মাসের পর মাস রাজনৈতিক দলগুলো নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তেমন গুরুত্ব পায়নি।’
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমানে একটি সংকট তৈরি হয়েছে। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানাই।’
জনতার আওয়াজ/আ আ