গণভোট কার্যকর না করলে আমও যাবে ছালাও যাবে: মুজিবুর রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণভোট কার্যকর না করলে আমও যাবে ছালাও যাবে: মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সংসদে কথা বলছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ভিডিও থেকে নেওয়া
গণভোটের ফলাফল জাতীয় সংসদে শপথের আওতায় এনে তা কার্যকর করার জোর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি সতর্ক করে বলেন, “গণভোট বাতিল হলে সংসদ সদস্যদের পদও আইনি ঝুঁকিতে পড়তে পারে-‘শেষ পর্যন্ত আমও যাবে, ছালাও যাবে’।”

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আলোচনায় মুজিবুর রহমান বলেন, ‘একই প্রক্রিয়ায় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সংসদ সদস্যরা শপথ নিলেও গণভোটের বিষয়ে শপথ নেওয়া হয়নি।’

আইনজ্ঞদের মতামত উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোট বাতিল হলে সংসদ সদস্যদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।’ এ পরিস্থিতি এড়াতে দ্রুত গণভোটকে শপথের আওতায় এনে কার্যকর করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই শপথ গ্রহণে বাধা কোথায়-তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গণভোট ইস্যুতে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে এটি জরুরি বলে মত দেন তিনি।

দেশে কোরআনের আইন চালুর দাবি
এ ছাড়া দেশে কোরআনের আইন চালুর দাবিও জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধান বাস্তবায়ন করা উচিত এবং রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের নামাজ, যাকাত ও ন্যায়ের প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।’

শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান মুজিবুর রহমান। পাশাপাশি প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স ও চালক নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এআই প্রযুক্তি ব্যবহার করে আলেমদের ছবি দিয়ে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচারের নিন্দা জানিয়ে তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ