গণমাধ্যমের স্বাধীনতা আরও সংকুচিত হবে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা আরও সংকুচিত হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ

 

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার বিষয়টি খুবই অপ্রত্যাশিত ও দুঃখজনক; উদ্বেগজনকও বটে। সংবাদপত্র তথা গণমাধ্যমের স্বাধীনতা এমনিতেই সংকুচিত। এ ধরনের মামলায় সেটি আরও সংকুচিত হবে। সাংবাদিকেরা সত্য প্রকাশের ক্ষেত্রে যে স্ব-আরোপিত বিধিনিষেধ মেনে চলেন, সেটা আরও বাড়বে। সংবাদপত্রে কোনো ভুল হলে প্রতিকারের জন্য সংক্ষুব্ধ ব্যক্তির প্রেস কাউন্সিলে যাওয়ার বিধান আছে। সেখানেই বিষয়টির নিষ্পত্তি হতে পারত। কিন্তু সাভারের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলে অনেকে মনে করেন। যে খবর নিয়ে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই খবরে কোনো ভুল ছিল না। ফেসবুকে দিনমজুরের বক্তব্যের সঙ্গে একটি শিশুর ছবির যে অসংগতি ছিল, ফেসবুকের সেই পোস্ট দ্রুত প্রত্যাহার করা হয়। পরে অনলাইনে প্রতিবেদনের সঙ্গে সংশোধনী যুক্ত করে বিষয়টি জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ