গণহত্যার জন্যশুধু হাসিনা নয়, আ'লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণহত্যার জন্যশুধু হাসিনা নয়, আ’লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৯, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। আর সবশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা।

নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। সেই সঙ্গে যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ