গত পাঁচদিনে প্রায় ৪৮হাজার ৬০০ যাত্রী বিমানে বাংলাদেশ ত্যাগ করেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গত পাঁচদিনে প্রায় ৪৮হাজার ৬০০ যাত্রী বিমানে বাংলাদেশ ত্যাগ করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২২, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২২, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলন ও গণ আন্দোলনের কারণে ১৭ জুলাই থেকে ২২ জুলাই দুপুর পর্যন্ত প্রায় ৪৮ হাজার ৬০০ মানুষ বাংলাদেশ ত্যাগ করেছে। আন্দোলনকারীদের উপর পুলিশের ব্যাপক দমন নিপীড়ন ও সহিংসতার কারণে অনেকেই দেশ ছাড়তে শুরু করেন।

ইমিগ্রেশন পুলিশের উপ-মহাপরিদর্শক মনিরুল ইসলাম দ্য মিরর এশিয়াকে এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ পরান ও সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে উল্লেখিত যাত্রীরা দেশ ত্যাগ করেন।

এর মধ্যে ১৮ হাজার ৬০০ বিদেশী পার্সপোর্টধারী এবং ৩০ হাজার বাংলাদেশী পার্সপোর্টধারী যাত্রী রয়েছেন বলে ইমিগ্রেশন অফিস সূত্রে জানা গেছে। বিদেশী পাসপোর্টধারীদের মধ্যে অন্যদেশের নাগরিক ছাড়াও অনেক বাংলাদেশী বংশদ্ভূতরা ছিলেন। এসব যাত্রীদের মধ্যে অনেক রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, আমলা, সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যও রয়েছেন।

ইমিগ্রেশন পুলিশের ওই সূত্রটি জানায়, দেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে কেন্দ্রীয় সার্ভারে এসব যাত্রীদের দেশ ত্যাগের তথ্য সংরক্ষণ না করে ম্যানুয়ালি সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য আন্দোলন, দমন, পীড়নের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনেক দেশ তাদের নাগরিকদের সতর্ক করেছিলেন। ভারত তার নাগরিবদের দেশে ফিরে যেতে বলে। যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। সূত্রঃ দ্য মিরর এশিয়া

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ