গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৩৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৩৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন।

শুক্রবার (২৬ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৫ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় ২১টি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ