গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি : কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ণ

 

কালিহাতী (টাংগাইল) প্রতিনিধি

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি গত ২৫ বছরে একবারের জন্য জয় বাংলা বলিনি। আজ বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলবো।

শুক্রবার (৪ এপ্রিল) টাংগাইলের কালিহাতীর ছাতীহাটিতে তার মা লতিফা সিদ্দিকীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বড় ভাই সাবেক মন্ত্রী ও কালিহাতী আসনের সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী, মেয়ে কুঁড়ি ও কুশি সিদ্দিকীসহ সিদ্দিকী পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং কৃষক শ্রমিক জনতালীগের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য নেতাকর্মী।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ