গভীর রাতে বাসায় ডিবি পুলিশের তল্লাশি, রতনকে না পেয়ে ভাইকে আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের বাসায় গতরাতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সূত্র জানিয়েছে, পরে বাসায় রতনকে না পেয়ে তার ভাই কুরআনের মোহাম্মদ মূসা কলিমুল্লাহকে গআটক করেছে পুলিশ।
কামরুজ্জামান রতন জানান, আজ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টায় আমার ও আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ মুসা কলিমুল্লাহর বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে হয়রানিমূলক তল্লাশি চালায়। তারা আমাকে না পেয়ে আমার নিরীহ ছোট ভাই কুরআনে হাফেজ মোঃ মুসা কলিমুল্লাহকে (যে কিনা কোনো রাজনীতির সাথে কোনো দিনও জড়িত ছিল না) উঠিয়ে নিয়ে যায়। সে একজন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হার্টের রোগী।
জনতার আওয়াজ/আ আ