গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গভীর রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক প্রধানমন্ত্রীকে ওই হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দৈনিক মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন।
রাত ১টা ৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন (ফিরোজা) থেকে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে পৌঁছান রাত ১টা ৪০ মিনিটের দিকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ