গরম আরও বাড়বে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ

শনিবার দেশের তিন বিভাগ এবং ১১ জেলার তাপপ্রবাহ ছড়িয়েছে। আগামী দিনগুলোতে গরম আরও বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত দুদিন ধরে সারাদেশ বৃষ্টিহীন। চৈত্রের শেষ সময়ে গরম বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। রমজান মাস চলায় গরমে রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
জনতার আওয়াজ/আ আ