গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গরু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার যুবক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় গরু চুরি করার চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছে এক যুবক।

বুধবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক গরু চোরের নাম রিয়াদ হোসেন (২৬)। তিনি একই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো.সেলিমের ছেলে।

জানা যায়, উপজেলার আন্ডারচর ইউনিয়নের ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে গিয়ে রিয়াদ স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় আরেক চোর পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে পুলিশ পাহারায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ১নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। গণপিটুনির শিকার চোরকে পুলিশ হাসপাতালে ভর্তি করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ