গাইবান্ধায় ৫টি আসনে মনোনয়ন পেলেন যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় ৫টি আসনে মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

ছবি: সংগৃহীত
সাতটি উপজেলা নিয়ে গাইবান্ধার পাঁচটি সংদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই পাঁচটি আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।

তালিকা অনুসারে সম্ভাব্য প্রার্থীরা হলেন- গাইবান্ধা -১ (সুন্দরগঞ্জ) আসনে জেলা বিএনপির উপদেষ্টা ডা. জিয়াউর রহমান জিয়া, গাইবান্ধা -২ (সদর) আসেনর প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, গাইবান্ধা – (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থী জেলা বিএনপির ডা. মইনুল হাসান সাদিক, গাইবান্ধা -৪ (গোবিন্দগঞ্জ) আসেন বিএনপি নেতা শামীম কায়সার লিংকন এবং গাইবান্ধা -৫ ( ফুলছড়ি- সাঘাটা) আসনের প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ