গাইবান্ধা জেলা তাঁতী দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধা জেলা তাঁতী দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৭:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৭:৫৩ পূর্বাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা তাঁতী দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে তাঁতীদল জেলা শাখা আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী, জেলা কৃষক দলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, জেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ হাবিব, তাঁতীদল জেলার সদস্যসচিব সাজ্জাদ হোসেন পল্টন, যুবদল নেতা আলামিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মৌসুমী তমা প্রমুখ।

বক্তারা বলেন, আজকের সারাদেশে নীরব দূর্ভিক্ষ চলছে। সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না কমিয়ে বিরোধী দল দমনে তাদের পেটোয়া পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। অন্যায় ভাবে খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যেখানে মানুষ না খেয়ে থাকে। তাদের দলের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে।

তারা আরও বলেন, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই ভোট চোর সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।

আগামী দিনে কেন্দ্রীয় নির্ধারিত সকল কর্মসূচীতে গাইবান্ধার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ