গাজীপুরের কালীগঞ্জে পুলিশ সুপারের স্ত্রীর ঈদ উপহারসামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ সুপারের স্ত্রীর ঈদ উপহারসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়া থানার ২০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি জিনিয়া ফারজানার নেতৃত্বে এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

পুনাক সভাপতি জিনিয়া ফারজানা গাজীপুরের পুলিশ সুপার শফিউল আলমের সহধর্মিণী।

উপহারসামগ্রী হিসেবে স্থানীয়দের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, চাল, ডাল, নুডলস, চিড়া ও আলু বিতরণ করা হয়।

গাজীপুর জেলার পুনাক সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর, কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিরুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) মো. সাব্বির রহমান ও উপপরিদর্শক মো. মশিউর রহমান খানসহ কালীগঞ্জ-কাপাসিয়া থানার অন্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ