গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১২ শ্রমিক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১২ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

 

গাজীপুরের কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব বিডি কারখানায় কম্প্রেশার রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার (১ মে) সকাল আটটার দিকে কাশিমপুরের জরুর এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামে ওই কারখানার কমপ্রেসার রুমে গ্যাস-লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটির স্টাফসহ অন্তত ১২ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিমর্শন করেছে।

এখন পর্যন্ত দগ্ধদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তাও জানা যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ