গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

ছবি সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার শ্রমিকরা ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন কলম্বিয়া মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, জুলাই মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। অথচ সেপ্টেম্বর মাস শুরু হলেও আগস্টের বেতনও বাকি রয়েছে। এতে করে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

শ্রমিকরা বলেন—বাসা ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন, প্রাইভেট টিউশনের টাকা এবং দোকানের বকেয়া পরিশোধ করতে পারছি না। ফলে বাড়িওয়ালা ও পাওনাদারদের সঙ্গে প্রতিদিনই ঝগড়া লেগে যাচ্ছে। কিন্তু কারখানার মালিকপক্ষ টালবাহানা করে সময়ক্ষেপণ করছে।

তারা আরও অভিযোগ করেন, গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আট দিন এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর দুই দিন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু বকেয়া বেতন পরিশোধ না করায় সোমবার কাজে যোগ না দিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্পপুলিশ (বাসন জোন) এর ইন্সপেক্টর ফারুকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে শিল্পপুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ