গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
গার্মেন্টস্ , ঔষধ কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর বিশৃঙ্খলা প্রতিরোধ , শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে ২৮ শে সেপ্টেম্বর শনিবার বিকাল ২ ঘটিকয় গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রমিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিকনেতা জনাব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, প্রখ্যাত চিকিৎসক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন,
প্রধানবক্তা বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী, শ্রমিকদলের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ বক্তা জনাব মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি
সম্মানিত অতিথি সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন।
সম্মানিত অতিথি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকার।

সম্মানিত অতিথি গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুল হান্নান।
সম্মানিত অতিথি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম মঞ্জুরুল করিম রনি।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করবেনঃ শ্রমিকদলের কার্যাকরি সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
উক্ত শ্রমিক জনসভায় হাজার হাজার শ্রমিক কর্মচারীরা দলে দলে যোগ দেন।
জনতার আওয়াজ/আ আ