গাজীপুর সিটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধিনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব : কাজী মামুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১০ম সম্মেলন সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহবান জানান।
শুক্রবার বিকালে সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সভায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র ও জাতীয় পার্টি বিভাগীয় সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনুর রশীদ (মামুন) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
সভায় মাহবুবুর রহমান চৌধুরীকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদ জানিয়ে প্রতিনিধিরা জাতীয় পার্টি থেকে নেতা-কর্মীদের বহিস্কারের তীব্র প্রতিবাদ জানান। কাজী মামুন সিলেট-২ আসনে মাহবুবুর রহমান চৌধুরীকে দলের কাজ করার জন্য অনুমতি দেন।
সিলেট উপশহরের একটি ভিআইপি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা।
জাতীয় পার্টি নেতা এডভোকেট মোঃ আবু ছালেহ চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের টিমের সদস্য মুজিবুর রহমান ডালিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির ১০ম সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিটু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়দ পীরজাদা জোবায়ের আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য শাহ জামাল রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইসরাফিল মিয়া।
বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান চৌধুরী, বি-বাড়িয়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট হেলাল, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক প্রভাষক মোতাহের হোসেন ও ডাঃ রুবেল আহমদ, হায়দর আলী, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক এম কাইয়ুম, জাতীয় পার্টি নেতা আব্দুল আহাদ, সুহেল আহমদ, গিয়াস উদ্দিন, হায়দর আলী, রোজিনা আক্তার, হাবিবা আক্তার জেসি, মৌলানা বশির উদ্দিন, অধ্যক্ষ মোখলেছুর রহমান, মাজুল আহমদ মাসুম, মুশাহিদ আলম চৌধুরী প্রমূখ।
গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ ঐক্যবদ্ধ, জনতার বিজয় সুনিশ্চিত : কাইয়ুম চৌধুরী
জনতার আওয়াজ/আ আ