গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ১:৩২ অপরাহ্ণ

 

‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’সহ অসংখ্য কালজয়ী গানের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। সেই সাথে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আজ (৫সেপ্টেম্বর) সকাল ১১টায় বিখ্যাত এই গীতিকার, চিত্রপরিচালক, প্রযোজকের মরদেহ আনা হয়। এখানে গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন শ্রেণি পেশা ও সংগঠন।

শুরুতে বাংলাদেশ সংগীত পরিষদ, বিটিভি, চলচ্চিত্র প্রদর্শক সমিতি, চলচ্চিত্র সাংস্কৃতিক লীগ, গীতিকবি সংঘ, বিএনপি, জাতীয়তাবাদী সংস্কৃতি সংগঠনসহ বিভিন্ন সংগঠন থেকে গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানায়।

শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারকে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। চ্যানেল আই ভবনে দ্বিতীয় নামাজে জানাজা। এরপর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

গাজী মাজহারুল আনোয়ার গত ৬০ বছরে ২০ হাজারের বেশি গান লিখেছিলেন। সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন।

গাজী মাজহারুল আনোয়ার ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ