গানে গানে উদ্বুদ্ধ ময়মনসিংহের মানুষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গানে গানে উদ্বুদ্ধ ময়মনসিংহের মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

‘সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে একজোট হয়েছি আমরা’, ‘চলো স্কুলেতে যাই, লেখাপড়া শিখবো ভাই’, ‘না জানিয়া না বুঝিয়া রে, ও কেহ গুজবে কান দিও না’-এমন সব গানের কথা ও সুর ময়মনসিংহের মানুষের মন কেড়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেশব্যাপী নেটওয়ার্কিং সংস্থা গণযোগাযোগ অধিদপ্তরের আট সদস্যের নিয়মিত শিল্পীদল মঙ্গল ও বুধবার দু’দিন ময়মনসিংহ সফরে করেন। এ সময় জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের ঐতিহ্যবাহী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চ, শতবর্ষী মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন, খাগডহর ইউনিয়নের রহমতপুর বাইপাস মোড় ও রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে তাদের গান উপভোগ করে শতশত মানুষ।

স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা পেশা ও বয়সের নারী-পুরুষকে বসে-দাঁড়িয়ে, এমনকি রাস্তার পাশে রিকশায় বসেও শিল্পীদের পরিবেশিত দেশপ্রেম, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের গুরুত্ব, গুজব ও ডেঙ্গু প্রতিরোধ এবং মরমী সংগীত উপভোগ করতে দেখা যায়।

ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম বুধবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সমাপনী সঙ্গীতানুষ্ঠানে সকল ময়মনসিংহবাসীর পক্ষ থেকে শিল্পীদের দলনেতা জাকিউল হাই, উর্ধ্বতন কন্ঠশল্পী জয়িতা ঘোষ দোলা, প্রিয়াংকা দাশ, মাইদুল হক ও যন্ত্রশিল্পীদের ধন্যবাদ দেন এবং সংগীতের ডাকে সাড়া দেওয়ার জন্য ময়মনসিংহবাসীদের অভিনন্দন জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ