গানে গানে মুখরিত নয়া পল্টন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত শ্রমিক সমাবেশ বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।
শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীসহ আশপাশের জেলার বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন। কানায় কানায় ভরে গেছে নয়া পল্টন।
অন্যদিকে সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছেন। সমাবেশে আসা নেতাকর্মীরা কেউ কেউ সে গানের সাথে তাল মিলাচ্ছে। আবার অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
জনতার আওয়াজ/আ আ