গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর ‘ভারত সফর’ প্রসঙ্গে অতিরিক্ত প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন দাবি করা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। এমনকি, বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে। ভারত সফরের বিষয়টিকে গুজব বলে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এমনকি তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনও নির্ধারিত হয়নি।”

আতিকুর রহমান রুমন বলেন, “এসব তথ্য ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।” কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি।

একইসঙ্গে গুজব না ছড়ানোর আহবান জানান আতিকুর রহমান রুমন। বলেন, “প্রধানমন্ত্রী সফরে গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ