গুজব প্রতিরোধে বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে: প্রধান তথ্য অফিসার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুজব প্রতিরোধে বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে: প্রধান তথ্য অফিসার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৭, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে।

বুধবার (০৭ মে) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে ‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ’- বিষয়ক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

গুজব মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, গুজব শনাক্তকরণ ও সঠিক তথ্য প্রচারে তথ্য অধিদফতরের কর্মকর্তাগণ কাজ করছেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য তথা গুজব মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদফতরের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ কাজ করছে। এই কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে। গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এসব আইকনোটেক্সট ও ভিডিও কার্যকর ভূমিকা পালন করছে।

গুজব মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্যের চরিত্র-নির্ধারণ ও তথ্যের উৎস যাচাইয়ে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে তথ্য কর্মকর্তাদের দক্ষতা অর্জন করতে হবে। তিনি গুজব প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তথ্য অধিদফতরের উদ্যোগে ‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ’- বিষয়ক প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসাবে সেশন পরিচালনা করেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দীন শিশির। প্রশিক্ষণে তথ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ