গুমের ক্ষেত্রে র‌্যাব হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুমের ক্ষেত্রে র‌্যাব হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখা জোরপূর্বক গুমের ঘটনাগুলোতে একটি হত্যাকারী বাহিনী হিসেবে কাজ করেছে।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় ইন্টেরিম রিপোর্টের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কমিশনের পক্ষ থেকে আজ প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়।

শফিকুল আলম বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মানুষকে গুম করা হয়েছে এবং শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের কতজনকে হত্যা করা হয়েছে।

গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩৫০টি গুমের ঘটনা চিহ্নিত করেছে এবং প্রতিদিনই নতুন নতুন ঘটনা তারা খুঁজে পাচ্ছেন বলে জানান তিনি।

প্রেস সচিব আরো জানান, কমিশন ১ হাজার ৩৫০টি গুমের মামলা পর্যালোচনা করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ