গুম-খুনে জড়িত সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের বিচার চায় এনডিপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুম-খুনে জড়িত সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের বিচার চায় এনডিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৮, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অর্জিত সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও বিভিন্ন গুম-খুনের বিচারের দাবি জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। রবিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের। এ সময় জন আকাঙ্ক্ষার ৩০ দফা দাবি উত্থাপন করা হয়।

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও গুম-খুনের বিচারের দাবি জানিয়ে কে এম আবু তাহের বলেন, হেফাজতের সমাবেশে যে গণহত্যা হয়েছিলো তার অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই আছাদুজ্জামান মিয়া। তিনি কমিশনার থাকাকালীন বিভিন্ন গুম-খুনের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছেন এই আছাদুজ্জামান মিয়া। ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাকে যত দ্রুত সম্ভব ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে হবে। তার অবৈধভাবে অর্জিত সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। আমরা এই দুর্নীতিবাজ আছাদুজ্জামান মিয়াকে বাংলার মাটিতে ফিরিয়ে আনব এবং তাকে বিচারের সম্মুখীন দাঁড় করাব ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনডিপির মহাসচিব আব্দুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ