গুম-খুন হওয়া নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুম-খুন হওয়া নেতাদের পরিবারের খোঁজখবর নিলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৭, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ১:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোষ্ঠীর স্বার্থে উজার করে উল্লাসের ঈদ পালন করছেন। অপরদিকে বিএনপির নেতা-কর্মীরা বাসায় বাসায় চলছে শোকের মাতম। কেউ গুম হয়ে হয়ে ফিরিয়ে আসবে সে অপেক্ষায় প্রহর গুনছে তার স্বজনরা। আর যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিহত হয়েছেন তাদের স্বজনদের ঈদ আজ বিষাদময়। তাদের কোনো আনন্দ নেই।
সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে পুলিশ হেফাজতে নিহত নিউমার্কেট থানার ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর আজিমপুরস্থ বাসভবন এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি খালিদ হাসান সোহেলের বাংলাবাজারের বাসভবনে যান রিজভী। তিনি দুই নেতার বাড়িতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ডা. মো. সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ