গুম থেকে ফেরা নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নাহিদকে ফের তুলে নেয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুম থেকে ফেরা নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নাহিদকে ফের তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

গুম থেকে ফিরে আসা নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স—বাংলাদেশ মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের কনভেনশন চলাকালে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে দাবি করছে দলটি। এর আগেও তাকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছে বিএনপি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “২০১৪ এবং ২০১৮ সালের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কুটকৌশল গ্রহণ করেছে কতৃর্ত্ববাদী আওয়ামী শাসকগোষ্ঠী। কিন্তু এবার তা কোনক্রমেই সম্ভব নয় বলেই আওয়ামী সরকার হিংস্র হয়ে উঠেছে। আগামী নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই জনগণ বরদাশত করবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোন নেতাকর্মীকে আটক এবং হদিস না দেয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ