আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে মির্জা আলমগীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহত নুরে আলমকে দেখতে হাসপাতালে মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ

 

সারাদেশে নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা’র প্রতিবাদে জুলাই ৩১, ২০২২, ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলম। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় চিকিৎসার জন্য আনা‌ হয়।
সোমবার, আগস্ট ০১,২০২২, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের গুলিতে শহীদ আব্দুর রহিমের গায়েবানা নামাজের জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলমকে দেখতে গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে যান। এসময় তিনি চিকিৎসকের কাছে থেকে তার বর্তমান অবস্থার খোঁজখবর নেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান চিকিৎসকদের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান বিএনপি মহাসচিব।
মহাসচিবের সাথে আরও উপস্থিত ছিলেন নুরে আলমের বড় ভাই মোঃ আবুল কাশেম, বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য হায়দার আলী লেনিন ড্যাব যুগ্ম মহাসচিব ডাঃ পারভেজ রেজা কাকন, ডাঃ শাহীনুল ইসলাম, ছাত্রদল নেতা কাজী মোক্তার হোসেন, রাশেদ ইকবাল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ