গুলশানে আগুন: ১২ তলা ভবন থেকে উদ্ধার ৭
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

রাজধানীর গুলশান-২ এ আগুন লাগা ভবন থেকে ৩ নারীসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আল-মানারাত স্কুলের পাশে ১২তলা ভবনের ৭ তলায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
জনতার আওয়াজ/আ আ