গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় রক্ত সংগ্রহ ও চিকিৎসা সেবায় ছাত্রদলের টিম গঠন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৮, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ

রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে অসংখ্য হতাহতের হৃদয়বিদারক ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ওষুধ সরবরাহসহ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতকরণে ছাত্রদলের টিম গঠন করা হয়েছে। একইসাথে ছাত্রদলের ঢাকাস্থ সকল ইউনিটের নেতাকর্মীদের এ বিষয়ে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।
মঙ্গলবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সঙ্কটজনক মুহুর্তে সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের রক্ত সংগ্রহসহ অন্য সকল প্রয়োজনে আহতদের পাশে থাকার মানবিক আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আওয়াল ও কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাকে সমন্বয়ক করে বিভিন্ন হাসপাতাল কেন্দ্রিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে
ঢাকা মেডিক্যাল কলেজ
আব্দুল্লাহ আর রায়হান (০১৫২১৪৯৩৭৬৩), মেসকাত শরীফ ভূঁইয়া (০১৫২১২৫৪৮৯৪)
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ
ওয়ালী উল্লাহ (০১৭২৩৩৬৫৩৫৫), মিজানুর রহমান (০১৭৭১৩১৮৫৯৯), নোমান (০১৭৪২১২১০১১)
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ
জহিরুল ইসলাম (০১৭৪৭১২০৮৬১), খন্দকার সিফাত উল হক (০১৭৭৫০২৫৮৯৬), ইফতেখার আহমেদ শিহাব (০১৭০০৮৬৬১৯৪)
বেসরকারি মেডিক্যাল কলেজ
রাকিবুল ইসলাম আকাশ (০১৭৫১১৫৪২৫৩), লাবিদ রহমান (০১৯২৮৮০৩৬১৪), তানজীম রুবাইয়াত আফিফ (০১৭৭৮৮৪৪৬৬৭), আসিফ আহমেদ খান (০১৫২১১০৩০৭৭), ইমরানুজ্জামান ফরহাদ (০১৬৮৮৭১৩৫৭৯), মমি আনসারি (০১৯৪৯৮০০১৭১), মোতাহার হোসাইন (০১৬৮০৫০৪০২৯), ফেরদৌস আহমেদ (০১৯২৪২২৮৯৬৮), হাফিজুর রহমান রুদ্র (০১৯৭৫০০৭৩৯৮), মাহফুজুর রহমান মনি (০১৫২১৩০৩৩৫৮), ওয়াফি ইসলাম (০১৩০১০৫৪৪৬৬)
জনতার আওয়াজ/আ আ